ভেজাচোখ - 2
মামা,sorry! আপনি কান্না করবেন না দয়াকরে।আমি কোনোকিছু বলার ভাষা খুজে পেলাম না। ততক্ষণ আমরা মার্কেট এ চলে এসেছি।ভাড়া দিয়ে গিয়ে দেখি,উনার চোখ মুখ লাল।ভাবলাম রুদে এমন হয়েছে।
কিন্তু না,তিনি এখনো জ্বরের মধ্যেই রয়েছেন।পেটের দায়ে তিনি আজ বাধ্য হয়ে রিক্সা নিয়া বের হয়েছেন। একেই বলে দায়বদ্ধতা।নিজের সন্তান ,স্ত্রী না খেয়ে রয়েছেন,এইটার মত ব্যার্থতা কোনো পুরুষের জীবনে হতে পারে না।নিজের দিকে না তাকিয়ে যে ফ্যামিলির দিকে তাকাই তিনিই হয়তো প্রকৃত মানুষ।
আমি অবাক,তার মাঝে বিন্দুমাত্র নিজের কষ্ট প্রকাশের ইচ্ছে নেই।দেখলাম শুধু পরিবারের সদস্যরা ভালো নেই,সেই গল্পই শুনে গেলাম।অথচ তিনি তখনও জ্বরের ভুক্তভুগী।এরই নাম হয়তো ভালোবাসা।বললাম,মামা যাওয়ার সময় মেডিসিন কিনে নিয়ে বাড়ি যাবেন।তিনি বললেন চাল,দাল , তরিতরকারি কেনার টাকা আগে রোজগার করি।তারপর যদি হয় কিনবো নয়তো না।
আমি আমার বাবার মুখটা যেনো দেখতে পেলাম তার মাঝে।ভিতর থেকে আত্তাটা যেনো বলে উঠলো,এদের জন্যই পৃথিবী আজও টিকে আছে।প্রত্যেক পুরুষ হয়তো এমনই হয়।
বেছে থাকুক পৃথিবীর প্রত্যেক বাবা,প্রত্যেক স্বামী।
ভালোবাসা অবিরাম সকল বাবাদের প্রতি।
Comments
Post a Comment