অসহায়ত্ব
তোর প্রতি কোনো অভিযোগ নেই আমার।
তুইতো খুবি ভালো একটা ছেলে।যে সৎ সাহস করে বলতে পারে আমার একটা গার্লফ্রেন্ড আছে।এই মিথ্যে দুনিয়ায় কেই বা শিকার করে এই ফাঁকিবাজি সম্পর্কের।
তোকে আমার এই বিষয়টির জন্যই বেশি ভালো লাগে।
আরে তুই একটু বেশিই প্রশংসা করিস আমার।তুই আমাকে নিয়ে ভাবিস না।তোর লাইফ টা তুই সাজিয়ে নে।
কথা গুলো বলেই,হোয়াটসঅ্যাপ থেকে উদাও হয়ে গেলো সাকিল।
আমি তো জানি,,,আমার ভেতরের খবর।
চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এই ভাঙ্গা হৃদয়ের আর্তনাদ আমাকে দিন দিন শেষ করে দিচ্ছে।চোখ দিয়ে অজরে কান্না ঝরছে।নিঃশ্বাস যেনো বন্ধ হয়ে আসছে।
এক হাতে পানি মুছে নিচ্ছি ,অন্য হাতে ফোন।
মাঝে মাঝে আবার চেক করি বুকার মত ,এই বুজি কিছু বললো।
আমি সর্ণা।যে আজকে লিখতে বসেছি এক অপ্রাসঙ্গিক সম্পর্কের কথা। যার কোনো পরিণতি নেই।আছে শুধু হতাশায় পরিপূর্ণ এক ভবিষ্যৎ।
তবুও কেনো জানি মনে হয়,সে হয়তো আমায় ভালোবাসবে।কেনো জানি মনে হয়,আমি কোনো না কোনো দিন তার মনের অধিকারী হওয়ার একটা সুযোগ পাবো।কেনো জানি মনে হয়,,,তার জীবনে কোনো না কোনো ভাবে জড়িয়ে যাবো আমি।
আমি মাঝে মাঝেই ভাবি,,,এই আবোল তাবুল কথা গুলো অনর্থক
আমি জানি,ভিত্তিহীন চিন্তা ভাবনা এই সব।
কিন্তু এই চিন্তা চেতনার সমন্বয়ে হয়তো মানুষের সপ্ন।
মানুষ সপ্ন দেখে,,,তার প্রিয় জনকে নিয়ে।আমিও দেখি।
সাকিল, ইউনিভার্সিটি ফ্রেন্ড ও আমার।ভার্সিটির প্রথম দিন যাকে আমি দেখি।পকেটে একটা হাত,অন্য হাতে একটা খাতা ,একটা সিম্পল শার্ট পরে ক্লাসে প্রবেশের সেই দিনটি আমি কোনো দিনও ভুলবো না।
সেদিনের প্রথম দেখায় আমার মন যে ধপাস করে উঠেছিল।সেইটা বা আমি কেমনে ভুলি?
সিনেমার হিরোইন দের মত হয়তো আমার গল্প না।
কিন্তু সেদিনের সেই দৃশ্যটা আমার চোখে কোনো হিরোর
উপস্থিতি অপেক্ষা কম ছিলনা।
মিতু দিল এক ধাক্কা।
ও আমার কলেজ ফ্রেন্ড। ও আমার এক মাত্র পরিচিত ছিল।
তুই কি crush খেলি নাকি?
কোনো রকম বললাম,,আরে কি বলিস।মাথা ঠিক আছে তোর?...
কিন্তু সত্যিকার অর্থে মাথা না শুধু,সবই গেছে আমার ততক্ষণে।
দেখ কি ভাব ছেলেটার। ভদ্র বলেই মনে হচ্ছে।
কিন্তু একটু ভাব আছে...
তোর দিকে কেমনে যেনো তাকিয়ে ছিল।
স্বর্ণা,দেখিস ওই ছেলে নিশ্চিত গেছে ..
আরে কি বলিস..এই সবে চলবে নাকি।অযথাই বেচারাকে নিয়ে উল্টা পাল্টা কমেন্ট করছিস।
কিন্তু এই দিকে আমার মনের মধ্যে ছিল,,কালবৈশাখীর ঝড়।মিতুর কথা শুনে,, সিডর এর আকার ধারণ করেছে।
জীবনের সব কিছুই সুন্দর মতোই প্রেজেন্টেশন হয়।
কিন্তু তার স্থায়িত্ব টা কখনো কখনো সুন্দর হয়না।
হয়তো হারিয়ে যায়,নয়তো অনুপযুক্ত হয়ে যায়,নয়তো বা ভাগ্য ছিনিয়ে নেয়।
সাকিল কে দেখা আমার লাইফ ওই সুন্দর প্রেজেন্টেশন এর মতই। কিন্তু সে আমার না ভাগ্যে আছে, না সে আমার হবে।অন্যের জন্য নির্ধারিত একজন মানুষ।
হাহাহাহাহা....
গল্প শেষ হয়নি...
পরের পর্ব আসবে দ্রুতই
Comments
Post a Comment