Pessimism
হতাশার জন্ম কোথা থেকে হয়?
আমি হয়তো পারবো না...
এই যে একটা বাক্য।
এখান থেকেই মূলত হতাশার জন্ম।
বাবার সপ্ন ছেলে জব করবে,ভাইয়ের সপ্ন বোন টা বা ভাইটা আমার কিছু করবে।
তাই তুমাকে তারা অন্ধের মত সাপোর্ট দিচ্ছে..
কিন্তু তুমি তাদের প্রতি কোনো রকম দায়বদ্ধতা না দেখিয়ে, বোকার মত ভেবে যাচ্ছ,আমি কি পারবো?
এই ভেবে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে,,শুধু ভাবছো আর ভাবছো।
দিন শেষে তুমি না পারছ নিজেকে সময় দিতে,না পারছো পড়াশুনায় মনোযোগ দিতে।
শুধু শুধু সময় বয়ে যাচ্ছে,,আর তুমার প্রস্ফুটিত কোমল হৃদয় লোহায় মরিচা ধরার মত অবস্থা হচ্ছে....
যা একদিনের ফল নয়।
এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে একদিন,তুমি চাইবে এখান থেকে বেরুতে,কিন্তু পারবে না।
নিজেকে নতুন করে উদয় করার সুযোগ তুমি আর পাবে না।
ভোরের সূর্যের মত বিকিরণ দিবে না তুমার চঞ্চলতা।
বসন্তের কোকিল এর মত সুমধুর ধ্বনি আর বেরুবে না তুমার মুখ থেকে।
তুমার জীবন টা তখন পাতা ঝরা গাছের মতো,মুকুল হীন বনাঞ্চল ছাড়া আর কিছুই না।
এই সময় টাই হলো হতাশার চরম আউটপুট।
যেটা পাওয়ার জন্য তুমি নিজেই ইনপুট হিসেবে নিজেকে দিয়েছ ফাঁকি।
থেমে যাওয়ার আগে,,
"আমার কি হাটা উচিত?"
এইটা অন্তত ভাবি।
Comments
Post a Comment