রিস্ক নিতে ভয় করোনা
আমাদেরকে জীবনের প্রতিটা সেকেন্ড একটা কাজ করতে হয়।সেটা হলো হাটা।
রান্না ঘর,ওয়াশরুম,স্কুল,কলেজ,রাস্তা,মার্কেট,ইত্যাদি
সব ক্ষেত্রে হাঁটতে হয়।
আজকে একটু ভেবে দেখবো,এই হাঁটতে গেলেও আমাদের কি কি রিস্ক নিয়ে পথ চলতে হয়!
দেখা যাক....
💥গ্রামের ভাষায় বলে, ঊষ্ঠা খেলাম।
অর্থাৎ পথে কোনো বস্তুর সাথে
আপনার পায়ের আঙ্গুলের ধাক্কা লাগার বিষয়টিকে বুঝানো হয়েছে।
💥রাস্তাটি যদি পিচ্ছিল হয়,তাহলে হয়তো স্লিপ কাটতে পারেন।আর স্লিপ কাটার ফলে,আপনার পা মচকে যেতে পারে,পা ভাঙতে পারে,এমন কি আপনার কোমড় পর্যন্ত ভেঙ্গে যেতে পারে।
💥রাস্তায় চলতে থাকা গাড়ির সাথে আপনি অ্যাকসিডেন্ট করতেও পারেন।যদি আপনি অন্যমনস্ক হোন।
💥 কোনো ব্যাক্তির সাথে ধাক্কা খেতে পারেন।
এত গুলো রিস্ক!!😳😳
☺️আমার প্রশ্ন :
🥰আপনি সেই ছোট থেকে যে হাটা শিখেছেন,
এখনো জীবনের প্রয়োজনে হেঁটেই চলছেন।
💥কখনো এই সবের ভয়ে হাটা ছেড়ে দিয়েছেন?
🥰দিন নাই।
কারণ আমাদের জীবনে কি হবে কি হবে না,সেটা দেখার টাইম পরে
আগে প্রয়োজনের লক্ষে ছুটতে হবে।
বলে না লোকে
যে যদি গাছেই উঠতে না পারি।
তাহলে ফল খাবো কেমনে!.
সে রকম.....
মোরাল অফ দ্যা স্টোরি: জীবনের প্রতিটা কাজে রিস্ক আছে।জীবনের সবচেয়ে আরামদায়ক জিনিস ঘুম,সেখানেও মৃত্যর ভয়।
সব কিছুকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে....
কারণ এরই নাম জীবন।
এর নামই বেচেঁ থাকা।
✊✊✊✊
Comments
Post a Comment