আত্মকথন

কখনো কখনো হেরে যাওয়ার গল্পটা এমনও হয় ।নিজেকে পুনরায় খুঁজে নিতে বাধ্য হতে হয়।
বাধ্য বলতে সেটাই যেটা তুমি করে শান্তি পাবে।
কিন্তু সেটা করতে পারছ না।

সবার অজান্তে চোখের জল ফেলে কি লাভ হলো না হলো না।সেই হিসেব করে লাভ নেই।
কারণ তার ভালো মন্দ সমস্তটাই তুমার।
তুমার হেরে যাওয়ার মুহূর্তে সব কিছু অচেনা লাগবে।
পাশে কাউকে পাবে না।
দুর্বল হৃদয়,আর হতাশার এক রাশ সম্ভাবনা নিয়ে যখন তুমি নিভু নিভু প্রায়।
তখন একটু সেজদায় পরে সৃষ্টি কর্তাকে বলো,কেনো পাঠিয়েছিলেন এই পৃথিবীতে ,কি বা দরকার আছে আমার মত একটা জীবের এই পৃথিবীতে।
হয়তো কোনো তাৎক্ষণিক জবাব পাবে না।
কিন্তু মনের কথা গুলো কাউকে বলতে পারছ,কেউ তুমার কথা শুনছে এই ভেবে অনেক টা হালকা লাগবে।
আশার সব প্রদীপ নিভে যাওয়ার ভয় হয়তো তুমার মনে থাকবেই,কিন্তু আল্লাহর কাছে অভিযোগ দেওয়ার পর তুমার কেনো জানি প্রশান্তি মনে হবে।
হাজার টা পজিটিভ চিন্তা মাথায় আসবে।

কিভাবে বুক চিতিয়ে জীবন যুদ্ধে টিকে থাকা যায়,তার এক অসীম সাহস ও কল্পনার আনাগুনা হবে তুমার হৃদয়ে।
বেঁচে থাকার জন্য সংগ্রামের এক নতুন সোনালি সপ্নের গন্ধ পাবে।
হতাশায় নিমজ্জিত মস্তিষ্ক আবার জেগে উঠবে।
চারিদিকে অসহায়ত্বের অন্ধকার দেখা পাবে ভোরের আলোর।
ভেঙ্গে যাওয়া মন খুঁজে পাবে একটু বেচেঁ থাকার শক্তি।

কখনো যদি নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে হয়।
বেঁচে থাকার প্রতি যদি বিতৃষ্ণা চলে আসে।
তবে শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত..

তুমার অতীত,তুমার সম্ভাবনাময় সমস্ত বিষয় গুলো ভেবে দেখ।হয়তো তুমার কাছে তুমি মূল্যহীন।
তুমি যার প্রতি আশাবাদী ছিলে ,তার কাছে মুল্যহীন।
হয়তো বা তুমার পরিবেশ,তুমার পরিস্থিতির কাছে তুমি অর্থহীন।
কিন্তু শুধু একবার পরিবারের কথা চিন্তা করো।
একটা কথাই মনে হবে,
তুমার অস্তিত্ব তুমার কাছে দাম নাই বা পেলো,কিন্তু এই পরিবার টা তুমাকে ঠিকই দাম দিয়েছে।
তাদের অক্লান্ত পরিশ্রমের ফল তুমি।
তুমাকে নিয়ে তুমি সপ্ন দেখার আশা ছেড়ে দিতেই পারো ।কিন্তু তুমার পরিবারের তিলে তিলে তৈরি করা সপ্ন তুমি।
যেখানে তুমি তুমার সাময়িক সপ্ন ভঙ্গের ভয়ে পৃথিবী ছাড়তে চাচ্ছো।
একবার ভেবে দেখো ত,,,?
মায়ের পেটে তুমার অস্তিত্ব ধরা পড়ার পর থেকে কতই না সপ্ন দেখেছে তুমার বাবা মা তুমাকে নিয়ে।
এখনো পর্যন্ত দেখেই যাচ্ছে।

তাহলে তাদের কি হতে পারে তাদের অবস্থা!

ভেবে দেখেছো কখনো?

তুমার উপর তুমার ভরসা নাই বা থাকতে পারে
কিন্তু তুমার পরিবার তুমাকে বড়ো ভরসা করেই,আজকের তুমাকে এই জায়গায় নিয়ে এসেছে।
তুমি তাদের ভরসার দাম না দিয়ে পৃথিবী ছেড়ে দিতে পারনা।
এই পৃথিবীর প্রতিটা মানুষ তুমাকে তছনছ করে দিলেও,তুমার কোনো অধিকার নেই নিজেকে শেষ করে দিয়ে তুমার পরিবারের সপ্ন,ভরসা কে তছনছ করে দেওয়ার।
হে, ভুলে গেলে চলবে না
 তুমার মায়ের ছেড়া আঁচলের বিনিময়ে আজকের তুমি।
বাবার আকুল হৃদয় পূর্ণ মুনাজাতের ফলাফল তুমি।
ভায়ের রাত জাগা পরিশ্রমের ফল তুমি।
যে ভাই, মাঝ রাতে জঙ্গলের হিংস্র প্রাণীর ভয় না করে,নদীর জিব জন্তুর ভয় না পেয়ে,কত শত বিপদকে মাথায় নিয়ে তুমাকে সাপোর্ট দিচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে। হে,তাদের সেই নির্ঘুম পরিশ্রমের ফল তুমি।

বোনের এক রাশ ভালোবাসা আর স্নেহের ফল তুমি।
ছোট ভাইয়ের খুব তারাতারি জবে যুক্ত হওয়ার কারণ তুমি।
ভাবীদের শত ইচ্ছেকে উড়িয়ে দিয়ে তুমার জন্য টাকা জমিয়ে রাখা সেই ভায়ের সপ্ন তুমি।
মায়ের ওষুধের টাকায় মানুষ হওয়ার তুমি।
বাবার ছোট্ট মেয়েকে নিয়ে সাজানো কল্পনার জগতের প্রধান চরিত্র তুমি।

ফ্যামিলির সবার স্যাক্রিফাইস এর ফলাফল তুমি।

আর সেই তুমি এত তারাতারি কি পাচ্ছ না,
বা কে তুমাকে রিজেক্ট করলো,বা কি হলো না

এই সব নিয়ে ডিপ্রেসড।
আহা স্বার্থপর তুমি!.

তুমার জীবনের কোনো একটা দিকে পরাজয়,তুমার লাইফ হেল করে দিতে পারেনা।

তাই একটা কথা মাথায় রাখো।
তুমার উপর তুমার হয়তো অধিকার আছে।
কারণ অক্সিজেন টা কষ্ট করে তুমাকে নিতে হচ্ছে।
খাবার টাও কষ্ট করে নিয়মিত তুমাকেই খেতে হচ্ছে।
কষ্ট করে হাটা চলা তুমাকে করতে হচ্ছে।
প্রতিটা কাজ তুমাকে  ব্রেইন খাটিয়ে সমাধান করতে হচ্ছে।😜😜😜😜
কিন্তু এই সবের কিছুই তুমার না।
কারণ,,,সেই ছোট্ট বেলাই যে বাবা মা তুমাকে হাত ধরিয়ে জাস্ট হাটা শিখিয়েছে।
সেই ঋণ  শুধু করার মতো কাজ ও তুমি এখনও পর্যন্ত করোনি।

বুঝেছ?
আসছে কোথাকার দেবদাস।
মায় ফুট.....

তাই নিজেকে সব নেগেটিভ চিন্তা থেকে দূরে রাখবে 

বেস্ট অফ লাক তুমার মত হেরে যাওয়ার প্রতিটা মানুষের জন্য।
I love myself....and I love my family.

🥰❤️🥰










































Comments

Popular Posts