চিন্তাধারা
যখন তুমি ছেড়া কাপড়কে সেলাই করে পড়বে, তখন লোকে দেখে বলবে ফকির কোথাকার।
যখন তুমি পাঁচ টাকার রাস্তা হেঁটে গিয়ে 5 টাকা সেভ করবে,তুমার পরিচিত লোকরাই বলবে,এর মত কৃপণ জীবনে দেখি নাই।
যখন তুমি রাত জেগে পড়াশুনা করবে,
তখন অনেকেই বলবে,চেহারা দিন দিন এত খারাপ হচ্ছে কেনো?
কি আর করতে পারবি পড়াশুনা করে।
সেইতো বেকার খাতায় নাম লিখাতে হবে।
যখন তুমি একটা স্বপ্নকে বাস্তবায়ন করার পরিকল্পনা শেয়ার করবে পরিচিত কারোর সাথে।
বিশ্বাস করো সেই পরিচিত লোকটিই মনে মনে বলবে,
কত কিছুই জীবনে করলি!
দেখা যাক কতটুকু এগুতে পারিস এই জীবনে।
অথচ হতে পারত উল্টোটা....
তুমার ছেড়া কাপড় দেখে তুমাকে ফকির না ভেবে
কাপড় কিনে না দিক,অন্তত এইটা ভাবতে পারতো,হয়তো তার সমস্যা আছে।
তাই সে এইটা নিতে পারছে না।
5 টাকা রাস্তা হেঁটে সেভ করার পিছনে কৃপণ যুক্তিটা না দাড় করিয়ে,এর পিছনের ট্র্যাজিক তে খুঁজে বের করতে পারতো।
রাত জেগে পড়াশুনার বিষয়ে তাকে নির উৎসাহিত না করে, অনুপ্রেরণা দিতে পারতো।
কারোর জীবন সংগ্রামে টিকে থাকার পরিকল্পনায় সাহায্য নাই বা করতে পারুক।কিন্তু তার মনোবল ভেঙ্গে না দিতেও পারতো।
এটাই আমাদের সমাজ।
যারা প্রতিষ্ঠিত,এই সমাজ তাদের চাটুকারিতা করবে।
আর যারা চেষ্টা করছে, বেচে থাকার।
নিজেকে ভালো রাখার ।তাদের জন্য বাহবা নয়।
অপেক্ষা করে শুধু, তাদের থেকে পাওয়া নিরাশ মূলক কথা বার্তা।
তাই যারা এই ধরনের সমস্যা শিকার।
নিজেকে একেবারে সবার থেকে আলাদা করে ফেলুন।
দেখবেন,আপনার যে সফলতা টা 2 দিন পর আসতো ।
সেটা 2 দিন আগেই আসবে।
💪💪
Comments
Post a Comment