পুতুল
যদি আমার একটা পুতুল থাকতো।
সেই পুতুলটি,
যাকে আমি অনেক অনেক মিস করি।আমার মনে হয়,ওকে যদি আমি খুব যত্নে রাখার সুযোগ পেতাম।
যদি প্রতিদিন বিকালে সাজুগুজু করে সুকেশে সাজিয়ে রাখতে পারতাম।প্রতিদিন সকালে ওকে সুন্দর ড্রেস পরিয়ে দিয়ে,বলতাম। ইস কি সুন্দর লাগছে।
যদি সে পরে যায়,পরে গিয়ে ভেঙ্গে যায়,
এই ভয়ে তাকে যেখানে সেখানে রাখতাম না।
একে বারে তুলতুলে শিমুল তুলুর বালিশ মাথায় দিয়ে রাখতাম।নরম বিছানায় তাকে বসিয়ে রাখতাম।যেনো সে ভেঙ্গে না যায়।
খুব যত্নে তাকে আমার জীবনের খেলনা মাঠে বসিয়ে রাখতাম।
তার মাথায় পরিয়ে দেওয়া টুপিটি হতো,আমার এক রাশ হাসির কারণ।
তার সরল চাহনি হতো,আমার হৃদয় বিচ্ছিন্ন করার তির।
তার স্ট্যাচু হয়ে দাড়িয়ে থাকার দৃশ্য হতো,আমার জীবনের দেখা শ্রেষ্ঠ ছবি।
তার চুপ করে থাকার মানে হতো,আমার পৃথিবীর শ্রেষ্ঠ বইঘর।যেখান থেকে আমি নিজে খুঁজে বের করতাম আমার চাওয়া কথাগুলো।
বা আমার মনের কথা গুলো।
বিশ্বাস করুন,তার পরনের কাপড়ে আমি কোনো প্রকার ধুলি লাগতে দিতাম না।
তার অস্তিত্বের চার পাশে,আমার জীবন থাকতে আমি একটা বালিও আসতে দিতাম না।
কারণ,
ও আমার নির্জীব জীবনের একমাত্র সাথী।
তাকে আমার এই জীবনের থেকেও স্নেহ করি।
ভালোবাসি। ও হে সম্মানও করি।
আমার পাশে তাকে বসিয়ে মনে মনে ভাবতাম,
এই হলো আমার পড়ন্ত বিকেলের খেলার সাথী।
এই হল আমার দুরন্ত মনের স্তব হয়ে যাওয়ার একমাত্র কারণ।
এই হলো
আমার হারিয়ে যাওয়া রঙ্গিন জীবনের মলিন বিকেলের শুক পাখি।
যাকে,যাকে আমি ,সত্যি সত্যি,
অনেক ভালোবাসি।
Comments
Post a Comment