আহা জীবন

 জীবন এক চির অস্তিত্বহীন রূপকথার রাজ্য। 

যেখানে স্বপ্নে দেখার মত হাজারো রূপকথার গল্প সুভা পাই।

কিন্তু হয়না সেই গল্পের ঠাই,যে গল্প গুলো লুকিয়ে আছে ক্ষণিক অস্তিত্ব ময় হাজারো জীবন যুদ্ধার প্রতিটি দিনে,প্রতিটি রাতে,প্রতিটি বছরে,প্রতিটি যুগের

  পর যুগে।


মোহময় পৃথিবীতে যুগ থেকে যুগ ধরে রূপকথার কোনো বিলুপ্তি নেই।

কিন্তু একজন সাধারণ জীবন যুদ্ধার জীবন যুদ্ধের ইতিহাস তার মৃত্যুর পর সর্বোচ্চ তার নাতি অব্দি থাকে।

তারপর আর নেই,,,,


তবুও বাঁচার কি নিদারুণ চেষ্টা....

তবুও সফলতা পাওয়ার কি দুর্বিষহ পরিশ্রম।

তবুও থেমে না যাওয়ার ,দমে না যাওয়ার কতই না আত্বপণ।


Comments

Popular Posts