অসুস্থ্য আত্মার প্রলাপ

মানুষের জীব আত্মার মুক্তির মধ্য দিয়েই শেষ হউক তার এই দুর্বিষহ জীবন পথের।
হাজারো অভিযুগেরা শান্তনা খুঁজে পাক।
বেচেঁ থাকার কণ্টক ময় বৃক্ষের শিকড় টা হারিয়ে ফেলুক তার ভিত্তি। গাছের সব মিথ্যে ফুল গুলো অন্তত অভিনয়ের কর্তব্য থেকে মুক্তি পাক।অনেক ফুল ফল হবে,এই স্বপ্নেরা অন্তত হুশে ফিরুক।
বাস্তবতার এক চরম পরিণতির সম্মুখীন হোক তাঁদের এই সাধের জীবন।যে  জীবনের আর কোনো নব সূচনা হবে না।যেটাকে বলি পৃথিবীর মহমায়ার বিচ্ছেদ বান।
অতৃপ্ত আত্মার জন্য যেটা হয় আশীর্বাদ।হাজারো অপূর্ণ স্বপ্নের নির্ঘুম রাত্তির মুক্তিবান।

যে জীবন  নিশী স্বপ্নের সাথে সাথে দেখতো হাজারো দিবা স্বপ্ন।
একদিন সব হবে।হাজারো প্রতিকূলতা পেরিয়ে,সেই কুল খুঁজে পাবো।যেখানে থাকবেনা কোনো অভাব,থাকবে না কোনো অপূর্ণতা,থাকবেন না কোনো অভিযোগ,থাকবেনা না কোনো দেহের মাঝে অসহ্য যন্ত্রণার বসবাস।
জানি প্রতিটা মানুষের এমন একটা জীবনের প্রতি খুবি লোভ। কেউ ছেড়ে যেতে চাই না এই পৃথিবী।
থাকবে নাই না কেনো?
পৃথিবী অনেক সুন্দর।যেখানে মন খুলে হাসার অনেক কারণ আছে।বেচেঁ থাকার অনেক অনেক সোনালী স্বপ্ন আছে।আছে এক আকাশ সমান ভালোবাসা,মায়া ভরা পরিবার।আছে নিজের মধ্যে এক প্রাণ।

কে বা চাই,এত কিছু ছেড়ে দিতে।ভালোবাসার এক অপরিসীম নিলাভূতির মায়া কেই না বিসর্জন দিতে চাই।
কিন্তু সমস্ত সুখেরা নাকি তখনই ভাষা খুঁজে পাই,যখন কেউ সেটাকে উপভোগ করতে পারে।
যখনই সেটা কেউ করতে পারে না,তখনই সেই সুখ এর রূপান্তর ঘটে।হয়ে যায় সেটা দুঃখ।আর পৃথীবির কোনকিছুই পরিবর্তন হতে চাই না। যে যেখানে যার সাথে আছে,সেখানেই সে সবচেয়ে সুখী।তাই তো বেচারা সুখ,দুঃখের রূপে নিজেকে অনেক কঠিন হিসেবে প্রকাশ করে।যা তার বহন কারীর জন্য হয়ে উঠে অসহ্য যন্ত্রণায় ময়।
পৃথিবীর প্রতিটা যন্ত্রণার অবসান হউক।হাজারো স্বপ্নের নিজস্বতা সৃষ্টি হউক।হাজারো দুঃখের ক্ষমতা কিছুটা হলেও হ্রাস পাক।
প্রতিটা মানুষ অন্তত এই পৃথিবীটাকে কিছুটা হলেও উপভোগ করার সুযোগ পাক।

অসুস্থতা, সুস্থতায় পরিণত হউক।
দুঃস্বপ্নেরা , সোনালী স্বপ্নের পরিনই পাক।
অপ্রকাশিত যন্ত্রনার প্রকাশ ঘটুক। হালকা হউক ভারী হয়ে থাকা মস্তিষ্ক, মন।
নির্ঘুম রাত্রির সাক্ষাৎ হউক কোনো সুখের মুহূর্তের।হাজারো কল্পনার কিছু না কিছু বাস্তবায়ন পাক।
চোখের জলের অযথা আত্মত্যাগ বন্ধ হউক।
প্রতিটা মানুষ কিছু না কিছু পেয়ে জীবনে সুখী হউক।













































Comments

Popular Posts