পছন্দের খাবার কি?

  তিনজন স্টুডেন্ট পরাই আমি।সম্মান তৃতীয় বর্ষে এসেই টিউশন এর উপর বেশ জুর সুর শুরু করি।আমি কখনোই এতটা আসা করি নাই।

প্রথম যে টিউশন টা পেলাম।হঠাৎ একটা কল আসলো অপরিচিত নম্বরে।রিসিভ করতেই ওপাশ থেকে সালাম।মেম কেমন আছেন?

সালাম নিলাম।পরিচয় জানার পর জানতে পারলাম স্টুডেনের মা।

মেম আমার মেয়েকে আপনার সময় দিতে হবে।ঠিক আছে।পরে দিন দেখা করতে গেলাম।গিয়ে এক এলাহী কাণ্ড।খাসির গুস্ট,আর পুলাও রান্না করেছে।মিষ্টি আর দই। বললাম,আপি এমন করার কোনো প্রয়োজন ছিল না। আমার খাবার খাওয়ার সময় আপি পাশেই বসে ছিলেন।গল্প করছেন।বলতেছেন আপনি নাকি মেম গরু খান না।তাই আমি এইটাই রান্না করেছি।আর আপনার নাকি কি সমস্যা আছে।খাবার বেছে বেছে খান।বললাম,কে বলেছেন?

বললেন প্রিন্সিপাল স্যার।

ও আচ্ছা।আপনি নাকি উনার বাসায় গিয়ে কিছুই খান নাই।শুধু একটা ডিম খেয়েছিলেন।

বললাম জ্বী।

তাই স্যার বলেছেন।

সেদিন মিষ্টি খাওয়ার সময় হুট করে বলে ফেলেছিলাম  যে মিষ্টি আমার জন্য অনেক  ক্ষতিকর ।কিন্তু আমি এই মিষ্টির লোভ সামলাতে পারি না।

এর পর থেকে ওই স্টুডেন্ট এর বাসায় মিষ্টির আগমন মানেই আমার জন্য রাখা থাকে।মিষ্টি খেয়ে শেষ করতে পারি না।আমি এমনিতে ও প্রতি সপ্তাহে পাঁচ রাস্তায় একটা দুকান আছে।ওখানে গিয়ে বসে চুপচাপ দুইটা মিষ্টি খেয়ে নিতাম।আসলে মিষ্টির কোনো দুকানের পাস দিয়ে গেলে আমার মন সামনে আর এগুতে চাই না।

হাহাহাহাহা...

শুধু মিষ্টির দুকানে যেতে মন চায়।

যায় হউক।এখন আর আমাকে মিষ্টি কিনতে হয় না।

ছানার মিষ্টি আমার অসম্ভব প্রিয়।কিন্তু আমার ছাত্রী সেটাও জেনে নিয়েছে।এখন সেই মিষ্টি আমার জন্য পার্মানেন্ট।

এর পর একটা স্টুডেন্ট পেলাম। দুইজনেই বাবা মা ডক্টর।স্টুডেন্ট এর নানু দেখাশুনা করে।উনারা ব্যাস্ত থাকেন।কিন্তু আমি এদের বাড়ি থেকে একদিনও না খেয়ে আসতে পারি না।

আজকে চলেই আসছি সময় নেই বলে।আমাকে বেগে করে খাবার দিয়ে দিলেন।মুরুব্বী মানুষ।কিছু বলতেও পারি না।

আজকের খাবার ও বাসায় এসে দেখি কলা, মুক্তাগাছার দুইটা মণ্ডা,আর দুইটা কমলা।আমি আজকে চাইছিলাম খাবো না।কিন্তু উনি গেট পর্যন্ত এসে শেষমেষ বেগে তুলে দিলেন।বললেন মেম বাসায় গিয়ে খাবেন।

আর একটা জেলা স্কুলের পরাই।ছেলেটার নাম শান।উনাদের বাসায় একদিন বৃষ্টিতে আটকে গেছি।খিচুড়ি দাওয়াত পেলাম।ভাই, ওখানেও খিচুড়ির সাথে মিষ্টি।

☺️☺️☺️☺️

ওই টিউশন শুরুর পরের সপ্তাহের ঘটনা।

খাবার খেলাম।মেম মিষ্টি কি পছন্দ করেন না আপনি?

বললাম,এইটা সবাই পছন্দ করে আপি।আমিও অপচিন্দি করি না।

সেই থেকে যায় খাবার দিক না কেনো সাথে মিষ্টি অবশ্যই।



সেই থেকে শিক্ষা পেয়েছি। আমি আর কাউকে বলব না আমার পছন্দ অমুক,তমুক।আমাকে এরা শেষ করে দিবে। কবে জানি ডায়াবেটিকস ধরা পড়ে।

হাহাহাহা...















Comments

Popular Posts