প্রলাপ 2

জানি কোনো শান্তনা আমার মনে স্থায়ী ভাবে বাসা বাঁধবে না।কোনো স্বপ্নের সোনালী পরিনয় দেখার সৌভাগ্য আমার হবে না। আমার জীবন বাগানে হয়ত কোনো বসন্তের আগমন ঘটবে না।কোনো বনমালি বিমোহিত হবে না।
হাজারো ফুলের সুবাসে সেই বনে কোনো মৌমাছি আসবে না।

আমার এক রাশ যন্ত্রণার কোনো সমাধান হয়ত হবে না। আমার তারুণ্যের ঝলসানো সেই হাসি কখনও এই বিষন্ন হৃদয়কে পুলকিত করবে না।
আমার আকাশে সবচেয়ে জ্বলন্ত তারা (ভাই)হয়তো আর আমাকে আলোকিত করবে না।
চাঁদের রং হারাবে সূর্যের(বাবা, মা )হারিয়ে যাওয়ায়।
অভিযুগেরা প্রকাশ পেতে দ্বিধাবোধ করবে।
হৃদয় ছিঁড়ে বেরিয়ে আসতে চাইবে শত বায়না।যেমনটা ছেলেবেলায় করতে বড়দের কাছে।
কিন্তু উপায় থাকবে না।
নিজের ভেতরের ছেলে মানুষটি ধীরে ধীরে হারিয়ে যাবে যন্ত্রণার চাপে।ভালো থাকার স্বপ্নটি যেনো লুকিয়ে যাবে কোনো অমাবস্যায়।
কেউই একদিন ভুলেও আমার কথা ভাববে না।
আমি কোথায় আছি,কেমন আছি?
জিজ্ঞেস করার জন্য কোনো জীব আত্তা অপেক্ষা করবে না।

Comments

Popular Posts