নিজেকে তৈরি করো
আপনি যাকে ভালবাসেন,তাকে সেটা জানানোর দরকার নেই,যদি না সে কষ্টে থাকে।
আর আপনাকে যে ভালোবাসে তাকেও খুঁজতে নেই,
যদিও সে কোনো কারণে আপনার জীবনে নাও আসে।
পৃথিবীতে যে ব্যক্তি নিজেকে সুখে রাখতে পারে না।
তার এইটা একেবারেই আশা করা বুকামো যে তাকে কেউ সুখী করতে পারে।
জীবন একটা মরুভূমির মত।
এখানে অপেক্ষা করলে বৃষ্টির আভাস পাওয়া হয়তো সম্ভব। কিন্তু
দূরের মরীচিকা দেখে দৌড়াতে থাকলে, শুধু ক্লান্তি বাড়বে।আর শেষে বৃষ্টির দেখা মিললেও,সেটা দিয়ে তৃষ্ণা মিটবে না।কারণ আপনি তখন লিমিটলেস তৃষ্ণার্ত থাকবেন।
তাই নিজেকে শান্ত,ধীর আর সুস্থ মস্তিষ্কের মধ্যে রাখুন।দেখবেন সবচেয়ে ভালো আপনিই থাকবেন।
যদি আপনার অনিচ্ছা সত্ত্বেও কোথায় কোনো জনসমাগমের মধ্যে কেউ আপনাকে কাজ করতে বলে।
তবে সেখানে নিজের অনিচ্ছা কে না দেখে, যে আপনাকে ইনভাইট করেছে তার সম্মানের দিকে তাকান।
হয়তো আপনার অনিচ্ছা টা কেউ দেখবে না।
কিন্তু যে আপনাকে ডাকলো,তাকে রিজেকশনের অপমান টা সবার চোখে পড়বে।
যেটা আপনাদের সম্পর্কের অবনতি আনতে পারে।
হউক সে ছুট বা বড়।
যদি ছুট হয়,তবে আপনার থেকে শিখবে।
আর যদি সে আপনার বড়ো হয়।তাহলে আপনার প্রতি তার স্নেহ বাড়বে।
কিছু কিছু ক্ষেত্রে নিজের জন্য নয়,অন্যের কথা ভেবে কাজ করুন।এখানেও অনেক ভালোলাগা লুকিয়ে আছে। সেই সাথে দেখবেন সম্পর্ক ভালো হবে বৈকি খারাপ হবে না।
যারা অন্যকে সমীহ করে চলে তারা গাধা বা বোকা না।তারাই সত্যিকারের মানুষ।
তারা জানে মানুষের মাঝে মানবিকতায় শ্রেষ্ঠ।
এর থেকে বড় কিছুই নেই।
Comments
Post a Comment