কল্পনার প্রেম সত্যি সুন্দর
04/10/22
কোনো এক ক্লান্ত বিকেলে, সূর্যাস্তের সময় হয়তো তুমি ভাববে। কেউ এসেছিল আমার জীবনে বিকেলের রোদ হয়ে।
শুধু বলেছিল মিনতির সুরে মেঘটুকু সরিয়ে দাও,
তুমার ভালোবাসার হাওয়া দিয়ে।
আলো দিয়ে যাবো আমি সারাটা বিকেল জুড়ে,এমনকি নিজেকে হারিয়ে ফেলার পরে ও।
তুমি বলেছিলে চাদের মতোই আমি পরাধীন।
অন্যের মাঝে বসবাস আমার,
বিশাল আকাশের মাঝে আমি এক অস্তিত্বহীন সাজ।
বলেছিলাম, থেকে যাওনা। দিনে চায়না তুমার আলো। রাতের আধার পেরিয়ে আমার পৃথিবীতে না হয় এসো একবার।
কিসের তুমার অসহায়ত্ব?
তুমি তো উপগ্রহ নও।
উপগ্রহের সাথে কেনো করো তুলনা তুমার?
তুমার অস্তিত্ব আমার জীবনে, এই মহাবিশ্বের সমান।
Comments
Post a Comment