প্রলাপ ৫

 কিছু দুঃখেরা প্রকাশিত হওয়ার ভাষা খুঁজে পাই না।যন্ত্রণার সমুদ্রে ভাসতে থাকা অতৃপ্ত আত্তাদের কখনও পাওয়া হয়না স্বর্গের আমন্ত্রণ।

জীবন এক যুদ্ধ ক্ষেত্র।এখানে শুধু নিজেকে বাঁচার চেষ্টা

করাটাও কেমন যেনো স্বার্থপরতা মনে হয়, যখন দেখি,ওদেরও কোনো উপায় নেই।

ওরাও,আমার মতোই ফাইটার।ওদের যন্ত্রণার ছায়াতে কখন যেন নিজের ক্ষত গুলো হারিয়ে যায়।মুখ ফুটে এইটা বলার ক্ষমতা হারিয়ে যায় যে,আমিও ভালো নেই।আমিও সেই তপ্ত দুপুরে সুনশান আকাশে উড়ে চলা এক ঘরহীন পাখি। যার আছে অবর্ণনীয় তৃষ্ণার্ত হৃদয়।কিন্তু কোথা ও বসার জায়গা নেই।কোনো সবুজ ডাল তাকে আশ্রয় দেইনাই।কোনো গাছের পদতলে বিদ্যমান ছায়াও যেনো তার জন্য অস্তিত্ব হারিয়ে ফেলেছে।

জীবনকে সে শুধু উড়তে দিয়েছে,কারণ বেচেঁ থাকার একটু চেষ্টা, একটু খাবারের সন্ধানে উড়ে চলছে মাইলের পর মাইল রাস্তা। সমস্ত প্রতিকূলতাকে সে উপেক্ষা করতেছে,হয়তো কোথা ও তার আশ্রয় হবে।

অথবা কেউ তার ডানায় শীতল বৃষ্টির ছোঁয়া দিবে,এই আশায়। কিন্তু

এই আত্মার খুঁজ কেউ নিতে প্রয়োজন বুধ করে নাই।

যেখানেই একটু বিরতি নিতে গিয়েছে,সেখানেই দেখা মিলেছে হাজার ক্রাইসিস সমৃদ্ধ মানুষের সাথে।যাদের দুঃখের কথা শুনে,সেই মন ভেবে বসে,থাকুক না আমার যন্ত্রণা।ওরা তো আমাকে বলে হালকা হচ্ছে।ওদের জীবন টা তো একটু শান্তিময় হচ্ছে।

শান্তির রাজ্যে সবাই বিচরণ করতে চাইলেও,ভাগ্য সবার সহায় হয়না। কেউ বা ভাগ্যের বেড়াজালে আবদ্ধ থাকে সারাজীবন।কেউবা সেই আবদ্ধতা কাটিয়ে উঠতে পারে।

কখনও আমাকে কেউ যদি বলে,কত পরিশ্রম।তবুও হাসিস কেমনে?আবার কেউ বলে,তুমি হাসলেই অনেক ভালো লাগে।ওদেরকে আমি বলতে পারি না।নিজের সাথে কতটা যুদ্ধ করি।কতবার মৃত্যুর কথা আমার মাথায় আনাগুনা করে।কতবার নিজের ভাগ্যের উপর আমি আক্ষেপের তির ছুঁড়ে দেই।আমার সৃষ্টি কর্তা জানে সেটা।পরক্ষণেই আবার বলে উঠি,,আস্তাগফিরুল্লাহ।

সেটা না হলে নাকি,আল্লাহ মন খারাপ করেন।

ওরা আমাকে বলে যদি তুমি এক মিনিট নীরব থাকো,তাহলে নাকি ওরা আমার সাথে কথা বলতেই ভয় পাই।ভাবে হয়তো আমার মুড ভালো নেই।

আবার ওরাই বলে,হাসলে নাকি আমার মত হাসিখুশি আশেপাশে কেউ নেই।

আসলে,জীবনের মানে এখনো ওদের কেউ বুজে নাই। মাত্র ইন্টারমিডিয়েট।হাসিখুশি আমি আরো চার গুণ ছিলাম।হারিয়ে গেছে কিছু,কিছু সময় কেড়ে নিয়েছে,আবার কিছু হাসি অন্যের হাসির অন্তরালে প্রকাশ পেতে ভুলে যায়।যা আছে সবই এখন শো অফ।

তবুও ওরা ভাবে,আমি নদীর সরল ঢেউ এর মত।

মনে মনে ভাবি,পুরনো আমি তাহলে কেমন ছিলাম!

জানি না এই যুদ্ধের অবসান হবে কিনা?

কখনও কোথাও কোনো ছায়া আমায় আশ্রয় দিবে কিনা?অনেকের হাজার যন্ত্রণার মাঝে কখনও

আমার যন্ত্রণার প্রকাশ পাবে কিনা?

কখনও তারা আমার জীবন যুদ্ধের ইতিহাস বিষয়ে অবগত হবে কিনা?

সেগুলো না হলেও,আমি কখনোই নিজের আত্মার অসম্মান করবো না।হউক সে ক্লান্ত,হউক সে বিদ্ধস্ত।

হউক সে পরাজিত।আর হউক সে ক্ষতবিক্ষত।

আমি তাকে নিয়েই পথ চলবো।সবাই অন্তত এইটা বুজবে,আমি চেষ্টা করেছি,আমি হয়তো পুরু আকাশ ভ্রমণ করতে পারি নাই।কিন্তু যেটুকু উড়ি না কেনো,,,,,,

নিজের পাখায় উড়ছি।জীবীনকে আমি শান্তির আশ্রমে জায়গা দিতে না পারলেও,আমি আমার অশান্তির সাগরকে কারোর সাথে পরিচয় করাবো না।যখন জানি তাদেরও দুঃখের একটা উপসাগর আছে।

আমার শুধু একটাই কথা:

হাসবুনাল্লাহু ওয়া মিনাল ওয়াকিল(আমার জন্য আমার আল্লাহই যথেষ্ঠ)


হে আল্লাহ,আপনি আমার সহায় হউন।

ধর্য দিন আমাকে

 এই দুনিয়ার কিছু মানুষের ব্যক্তি কেন্দ্রিকতা কে সহ্য করার।










Comments

Popular Posts