প্রলাপ ৬

আমি নিজেই মাঝে মাঝে নিজের অসহায়ত্বের প্রতি ক্ষিপ্র হয়ে পরি। মনে হয় 
যদি এই অপারগতাকে নিজের হাতে হত্যা করতে পারতাম। যেকোনো কিছুর বিনিময়ে হলেও, যদি এই অসহ্য জিন্ত্রনাদের আমি মুক্তি দিতে পারতাম।
হউক সেটা, আত্মবিসর্জন।
আমি সেটাও করতে প্রস্তুত।
আর তুমি আমাকে শুনাতে আসো,,,ভালবাসি। কারোর থেকে পাওয়া কোনো প্রত্যাশা আমার হৃদয়ের রক্তক্ষরণ বন্ধের এন্টিবায়টিক হয়ে উঠে না। জীবনের প্রতি এক মুহূর্তে জন্মানো ভালোবাসাকে চিরস্থায়ী করতে উৎসাহী করেনা। যখন কেউ আমাকে বলে খারাপ লাগা ,ভালো লাগা শেয়ার করো।
তখন আমার মনে হয়,,,
ঘুমাতে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে চোখ দিয়ে ঝর ঝর করে পানি ছেড়ে দেওয়ার পরও ,নিজের গলা দিয়ে নামা প্রত্যেকটা শব্দকে সুজা পথে চলতে বাধ্য করি।
আমার কান্না ভেজা সুর যেনো আম্মা বুজতে না পারে,,,,
সেটার জন্য আমার কম্পিত কণ্ঠকে আমি সংযত করি।
বাবার মুখের দিকে তাকিয়ে যখন বলি আব্বা আসি,
তখন আব্বার চোখের পানি দেখে,আমি হাসি দিয়ে বলি,
একদিন আমার সব যন্ত্রণা শেষ হবে আব্বা।
শুধু দুয়া করো।
আমাকে নিয়ে,আমার কষ্ট গুলো নিয়ে,তুমি দুঃখ করো না।এটাও আমার সৃষ্টি কর্তার ভালোবাসা,ভালোলাগা।

এখানে তুমার আমার কারোর কিছুই করার নেই।

ঠিক পরক্ষণেই মুখ ফিরিয়ে নিজের ভগ্ন হৃদয়ের নিরব চিক্কার কে শান্তনা দেই।বলি এখন তুমার প্রকাশ পাওয়া যাবে না।
এখন তুমার প্রকাশ,হিরোশিমা, নাগাশাকিতে পরিমানবিক বুমার মত ক্ষতবিক্ষত করে দিবে আমার বাবার হৃদয়কে। যা আমার জন্য সবচেয়ে কঠিন হয়ে দাঁড়াবে মেনে নেওয়া।
ময়না ওষুধ খাইতাছিস?
বলেই যেই ভাই কান্না করে দেই,,,আমি সেই ভাইকেও বলতে পারি না,,,ভাই আমি ভালো নেই।
আমার কোনো উন্নতি নেই।
আমার জীবনটা একদম ছন্নছাড়া হয়ে যাচ্ছে।
অথচ,তাদের ভালোবাসাও কম না।
আমি আমার দুঃখ গুলো,আমার যন্ত্রণা গুলো এখন আমার সবচেয়ে কাছের মানুষদের কেই বলতে ভয় পাই।
কারণ তাদের অনেক কষ্ট হবে।আমাকে আর কত তারা আগলে রাখবে।আমার আল্লাহ সহায় না হলে,আমার এই পৃথিবী উপভোগ হয়ে উঠবে না।আমার ঘুরে দাঁড়ানো তো দুর,,,,পথ চলতেই কঠিন হয়ে যাবে।
আমার কারোর ভালোবাসায়,এখন নিজেকে নতুন করে ভালবাসতে শেখায় না।নিজের দিকে তাকাতেই আমার এখন অনেক ভয় লাগে।
কখন যে কি করে ফেলি,,,,
বলা যায় না।
প্রত্যেকটা সেকেন্ড নিশ্বাস মেপে মেপে নেওয়া আমার জন্য এক প্রকার অসম্ভব হয়ে উঠছে।দিনকে দিন
আমার অবনতি হচ্ছে,,,,,
এই পৃথিবীর রং আমাকে মোহ হীন করছে ।
আমার আমিতে আমাকে খুঁজে পাই খুবই কম সময়।







Comments

Popular Posts