অনেক দিন পর
আমি জানি আমার মনের খুঁজ।আমি জানি আমার চোখের স্বপ্ন।আমি জানি আমার মাথায় কি চলে।আমি জানি আমার প্রত্যেকটা নিশ্বাসের ভাষা।আমি পড়তে পারি ,আমার মনের মাঝে জমে থাকা অপ্রকাশিত অনুভূতিদের অপ্রকাশ্য শত কথা।আমার ভাঙতে থাকা এই মনের নিরীব আর্তনাদও আমি অনুভব করি মস্তিষ্কের কেন্দ্র থেকেই। আমার দুঃখের অশ্রুধারা দের অভিযোগ গুলোও মিথ্যে নয়।আমি আমার আবেগের অগুছালো কথা গুলোকেও বুঝতে পারি,শুধু তাদেরকে দমিয়ে রাখার একটা মিথ্যে চেষ্টা করতে থাকি প্রতিনিয়ত।কখনও পারি,কখনও বা পারি না।আমি জানি আমাকে নিয়ে ও হাসাহাসি করে।আমি জানি,ও আমার খুশিতে খুশি থাকে না।আমি জানি,ও আমাকে তাদের খুশিতে শামিল করবে না।আমি জানি আমার একার জীবন পথের শুভাকাঙ্ক্ষী ও সে হবে না।আমি এটাও জানি,আমি তার বড্ড অপ্রয়োজনীয়।
কিন্তু আমার জীবনে এখন এমন কোনো অনুভূতি বেচেঁ নেই যা দিয়ে আমি আমার বিবেগ,আবেগ,আর বাস্তবতা মাপতে বসবো।আমার মনের এতটুকু জোর নেই,যা দিয়ে আমি আমার নীতি বিদ্যাকে জাগ্রত
করবো।আমার অস্তিত্বের সাথে তার কোনো সম্পর্ক নেই,ছিল ও না। থাকবে ও না।কারণ,,,ও সুখী।ওর কোনো অভাব নেই,,,,ও সর্ব জয়ী।
আমি শুধু ঐ দুর আকাশে চাঁদ এর মতো, একা।তবে চাদ কিন্তু অন্যের আলোয় নিজেকে ঝালাই। ভাগ্য দেখো,আমার কিন্তু সেরকম কোনো আলো নেই ।আমার আলো মিটিমিটি জ্বলছেও না।,,আলো হিন একটা চাদ।যার রাতেও প্রকাশের শত বাধা। যার নিজেকে, না আছে রাতে প্রকাশ করার তাড়না,না আছে রাতের অন্ধকার দূর করার গুরু দায়িত্ব।
আমি আসলে বলতে গেলে,আলো হীন,দায়িত্ব হীন একটা মাকাল ফল।
আমার খুব ইচ্ছে ছিল,কারোর জীবনে সত্যি হয়তো আমার জায়গা হবে।কেউ আমাকে নিয়ে ভাববে।আমাকে খুব করে বলবে থেকে যাও।আজকে ঠান্ডা দিন,,, চলো বাইরে যায়,ঘুরে আসি। জীবনের কোনো সময়ই ,আমার মত যায়নাই। কখনও এগুতে চাইলেও,ভয়ে পিছিয়ে এসেছি।কখনও ভাইকে ভেবে,কখনও বা বাবা কে ভেবে।
এখন বড় হয়েছি,,,বুঝতে শিখেছি।ভালো থাকতে হবে,আর ভালো থাকতে কাউকে না কাউকে লাগবেই।কিন্তু ওইটা মগজে বুঝে,মনে বুজে না।😀😀
অন্য দিকে, অদ্ভুত হলেও সত্য,,,ধীরে ধীরে হয়তো আমি সেই ফ্যামিলির একটা বোঝা হয়ে যাবো।আমি জানি আমি কোন দিকে এগিয়ে যাচ্ছি।আমি জানি আমার আগামী পথ অনেক কঠিন কাটবে।আমার ফ্যামিলি হারাবে,আমার বন্ধু হারাবে,আমার পাশে থাকা নীরব কিছু সাপোর্টার হারাবে।আমার পছন্দ ,আমার ইচ্ছেদের খুশি,আমার অনুভূতি,আমার আবেগ,আমার মুখের হঠাৎ হাসির কারণ,আমার হৃদয় শান্ত করার এক অদৃশ্য মায়া,
সেই মানুষ টাও হারাবে।আমাকে কেউ রাখবে না।আমি না থাকবো তাদের দায়িত্বে,না থাকব তাদের ভালোবাসাই।
আমি প্রতিষ্ঠিত হবো কিনা জানি না।আমার আদো কোনো ব্যক্তিত্ব,নিজস্বতা তৈরি হবে কিনা সেটাও জানি না।আমার জীবনে কি আসবে,কি হবে।সেটাও জানি না।আমি শুধু মৃত্যুর আগের মুহূর্ত অব্দি জানবো,
একটা মানুষ কে কত শত বার চেয়েও আমি পাইনাই।তার মনের জায়গায় নিজেকে আশ্রয় দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম।কিন্তু আমি নিজেকে কোয়ালিফাই করতে পারি নাই।
বেকার জীবনের শুরুতেই আমি কিছু ব্যক্তি স্বার্থ আর ভালবাসা,দুইটাই সার্থক করতে চেয়েছিলাম।বিয়ে করতে চেয়েছিলাম। বাবার দিকে ভেবে,নিজের সুস্থতার দিনগুলো ফিরিয়ে আনতে এই অসভ্য,নির্জল্য প্রপোজ ও আমি তাকে দিয়েছিলাম।সে আমার বরাবরের মতোই না করেছে।আমার বয়স,আমার পজিশন তার জন্য উপযুক্ত নয়।অথচ,আমি বলেছিলাম,,,
আমার কিছুই চায়না,,,যত দিন না সে দাঁড়াতে পারছে কোথাও।
কিন্তু আমি সেখানেও হেরে গিয়েছিলাম।
আমার মনে থাকবে,মানুষ টিকে আমি মুনাজাতে ওঁ চেয়েছি।মধ্য রাতে তাকে স্বপ্নে দেখে, ঘুম যখন না আসতো।জায়নামাজে বসে কান্নাও করেছি কত রাত।আমার সেই দিন গুলো,আমার সেই মুহূর্ত গুলো আমি মরার আগে অব্দি আমার হৃদয়ে ঘণ্টা ধ্বনি বাজাবে।
আর যন্ত্রণা গুলো,সেই আগেই মতোই থাকবে। দগদগে,একেবারে জীবন্ত।
নিজের সমস্ত দুর্বলতা সম্পর্কে ওই মানুষটি কে , আর আমার সৃষ্টিকর্তাকে বলেছিলাম শুধু। কিন্তু কেউ আমার দুঃখ বুঝে নি।আমার চোখের পানির মূল্য কোথাও হয়নি।না আমার আল্লাহ,না সে।
তার ভালো ছাড়া খারাপ কিছু কল্পনাও করি নাই।কখনও তার বিষন্ন মুখ আমি নিতে পারি নাই।
হাসতে থাকা ওই মুখের মায়া আমি কোনো দিনও ভুলতে পারি নাই। আমার মনে থাকবে,
আমার কত দুঃখ আমি তাকে share করেছি।আমার যন্ত্রণা রা তার কাছে হাসির খোরাক হওয়া ছাড়া আর কিছুই হতে পারে নাই।আমার তার থেকে পাওয়া সকল রিজেকশান আমি মেনে নিতে শিখেছিলাম ধীরে ধীরে।কিন্তু আমার মন কখনোই শান্ত থাকে নাই।
আমি তাকে চেয়েছিলাম,,,,শুধু একান্তই তাকে চেয়েছিলাম।না তার ক্যারিয়ার,না তার ফ্যামিলি দেখে।আমি শুধু মানুষটিকে ভাবতাম,,,
আমার কোনো দুঃখ থাকবে না তখন,যখন সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করবে।
অন্যথায়
কিছুটা দুঃখ তো থাকবে,যখন সে তার নিজের মানুষটিকে আপন করলো না,অথচ যে তাকে চাইলো না।তারও হলো না।আমার এই কষ্ট গুলো মেনে নিব ধীরে ধীরে,যখন জানতে ,সে ভালো আছে তার জীবনে।যদি কখনও তার হাস্যোজ্জ্বল মুখটি সংসারের চাপে হাসতে ভুলে যাই।আমি জানি,,আমার হৃদয় তখনও পুরবে।তার কারণ,,,মানুষটি কষ্টে আছে এই ভেবে ,আমার পুরোনো দুঃখ গুলো প্রাণ ফিরে পাবে।এইভাবে যে আমি তাকে কত আগলে রাখার স্বপ্ন দেখেছিলাম।কত যত্নের রাজত্বে তাকে আমি নিমন্ত্রণ করেছিলাম। আমি তাকে পাইনাই।আমার হাজার চেষ্টা সেদিন ব্যর্থ হয়েছিল।
কিন্তু এইটার মানে আবার কিন্তু ভাববেন না,যে আমি তখনও মানুষটি নিজের করে পেতে চাচ্ছি? বা চাইবো। না,,,
একে বারেই নয়।আমি খুব ভালো করে জানি,,,,তখন সে কারোর হক হয়ে যাবে।আর আমি কারোর হক নিয়ে টানাটানি করতে যাবো না।কখনোই না....
আমি মেনে নিব সব কিছুই।কিন্তু আমার আত্মা বিশ্বাস করবে,সবাই ভালো আছে।তুমিও ভালো থাকার চেষ্টা করো। এও বিশ্বাস করবে,,,দূরে থাকলেই ভালোবাসা ,সম্মান কমে না।তার ভালো থাকার জন্য মঙ্গল কামনায় কোনো ত্রুটি হয়না।
তাছাড়া আমার জীবন এর সকল দায়িত্ব রা বলবে,তুমাকে ভালো থাকতে হবে।আর আমিও ভালই থাকবো....
কিন্তু আমাকে কাদাবে তার মলিন ,বিবর্ণ মুখ।আমাকে পুরাবে তার ভালো না থাকার সময় গুলো।আমাকে যন্ত্রনা দিবে,যদি সে কোথা ও কোনো ভাবে দুঃখ পাই।
পৃথিবীর সব মানুষ গুলো অন্তত কোথাও না কোথাও ভালো থাক,,,, যাঁরা কারোর না কারোর অতি কাঙ্ক্ষিত।
কারণ ওদের ভালোতেই আমরা ভালো থাকি।🥰
Comments
Post a Comment