সরে ও ভদ্র,জেনে নাও

 তুমিই হয়তো হতে পারবে,ওই নীল পদ্ম।যা আমাকে পুলকিত করবে।আমার জীবন বাগানের  বর্ষার  ফাঁকে জন্মানো সেই লতাপাতা।যা অজান্তেই নিজেই জায়গা করে নেই,নীরবে নিভৃতে।


হয়তো বা তুমি হতে পারবে,

আমার জীবন শায়ন্নে ঝলকানো সেই সন্ধ্যাতারা।

যার আগমনে আমি পুরু দিনের সাথে রাতকে ও তুচ্ছ করে দিবো।

তুমি হও আমার জীবন প্রভাতের সেই শুকতারা, যার উদয়ে মিশে আছে সূচনার সূতিগাঁথা।

একরাশি ফুলের সৌরভে মিশে থাকো আমার অস্তিত্বে। বিষন্ন বিকেলের বিলীয়মান সেই সুর্য হয়ে।

তবুও থাকো তুমি আমার জীবন প্রাঙ্গণে।

ঐ হিমালয়ের মত অচলতা আসুক,আমার অপেক্ষার তুমার তরে।আমি চাই খুব করে চাই,আমি যেনো বাচি তুমার ছায়ায়,তুমার রঙ্গে।

সেই শিশির ভিজা খরকুটুর আর ঘাসের মত প্রশান্ত হোক,আমার এই ক্ষুদ্র জীবন। তুমি আসো সেই শীতের হিম ছড়ানো শিশির হয়ে।

🤪🤪🤪

Comments

Popular Posts