Hardy
আমি স্রোতের সাথে ভাসতে ভাসতে অবশ্যই কোথাও না কোথাও ভিড়বো।আমার অশ্রুসিক্ত চোখে অবশ্যই একদিন প্রশান্তির ছাপ মিলবে।আমি পথ চলতে চলতে পরে যেতে নিলে,ঘুরে দাঁড়াতে সময় লাগলেও,আমিও উঠবো। মচকানো পা নিয়েও আমি সমান গতিতে সামনে এগিয়ে যাবো।আমার নিশ্বাস বন্ধ হয়ে যদি আসে,তাহলেও আমি সাভাবিক নিশ্বাস নেওয়ার চেষ্টা করবো।হয়তো কষ্ট হবে,কিন্তু চেষ্টা করব।
আমি দরকার পড়লে নিশ্বাসের প্রতিটা বাষ্প কণার সাথে যুদ্ধ করবো।আমার যায় নামাজে আমি সর্বোচ্চ দুয়া চাইবো,শুধু আমার জন্য।আমর বাবা মার জন্য।আমার চার পাশ যাঁরা আলোকিত করে রেখেছে তাদের জন্য।আমার বেচেঁ থাকাটা কঠিন মনে হলেও,এখন বেচেঁ থাকাটা আমার দায়িত্ব হয়ে গেছে।আমাকে হাল ছেড়ে দিলে চলবে না।আমার হাল ছেড়ে দেওয়া মানে আমার রক্তের সাথে বেইমানি করা।আমার আপনজনের দেখা হাজারো স্বপ্নের সাথে নাফরমানী করা।তাদের শত ত্যাগ এর সাথে মিরজাফরী করা।তাই আমি শেষ অব্দি লড়ব।
তবে
যারা আমাকে প্রশ্ন করেন,কিভাবে এত হাসি,তাদের কে আমার অনেক কিছুই বলার থাকলেও।বলা হয় না।
কারণ,মানুষ মানুষের দুঃখ নিয়ে ফুটবল খেলে😂😂😂
আমি কখনও
কাউকে বলবো না,আমি নিশ্বাস নিতে পারছি না।আমি কাউকে কখনো বলবো না,আমার পায়ে ব্যাথা।আমি কখনোই বলবো,আমার যন্ত্রণার কথা।
আমি ওই আকাশের বিদ্যমান তারার মতো থাকবো,হয়ত বা একা, নয়তো বা দলবদ্ধ।
আমি প্রকৃতির নিয়মেই জ্বলব,
আবার প্রকৃতির নিয়মেই নিভে যাবো।
মাঝে যত যাই হোক,
আমি বিন্দু মাত্র থামবো না।আমার থাকার সুযোগ নেই।
আমি ওই পাহাড়ের মত নিজেকে ধরে রাখতে চাই। যাকে কেউ ধাক্কা দিলেই ফেলে দিতে পারবে না।
কোনো আবেগের বানে ভাসিয়ে নিতে পারবে না।যাকে কেউ চাইলেই ঠুকরে ঠুকরে,আঘাতে আঘাতে একটু একটু করে খসে নিয়ে যেতে পারবে।
ওরা চাইলেই,শেষ হবো না আমি।আমি বাঁচবো আমাতে।
আমাকে শেষ হওয়া যাবে না
আমাকে আমার অস্তিত্ব ধরে রাখতে হবে।
আমাকে ঐ বাগানের মতো হতে হবে।কখনও নিজেই নিজেকে একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা জানাতে হবে।আমাকে হতে হবে,কোনো মোটিভেশনাল স্পিকার।
আমার মগজে যদি হতাশার ছাপ দেখা দেই,আমাকে নিজেকে বিয়ার আপ বলতে হবে।
আমাকে হতে হবে ওই খুলা আকাশের মতো,
যার অভ্যন্তরে বিদ্যমান বায়ুমণ্ডলে
হাজার ও উপাদান থাকলেও,
তাতে আকাশের কোনো সমস্যা হয়না।
আমার জীবনে শত দীর্ঘ নিঃশ্বাস আর দুঃখ দের অবস্থান থাকলেও দেখা যাবে না।আমি ওদের কে জীবন থেকে সরাতে পারবো না।
কিন্তু ওদের অস্তিত্বকে আমি প্রাধান্য ও দিবো না।
আমি হাসবো,নয়তো কান্না করবো।কিন্তু আমি হারিয়ে যাবো না।
আমাকে মানুষ ভাঙ্গবে,মিথ্যে আশ্বস্থ করবে,এইসবে আমাকে ফোকাস করা চলবে না।
,আমি কোনো রিস্কে নাই।আমাকে একা চলার সাহস রাখতে হবে।কেউ আসলে ভালো,না আসলে আরো ভালো।
দুঃখ share করার জন্য কাউকে না,
শুধু সিজদাই যিনি থাকেন,তাকে বললেই হবে।
আমি শত দুঃখকে হাসি মুখের ঝলকে ভাসিয়ে দিবো তাদের মাঝে,যারা আমাকে চিপকে মেরে ফেলতে চেয়েছিল।আমার মস্তিষ্কে নেশামোই স্বপ্ন জাগিয়ে,আমাকে ফেলে দিয়েছে এক লহমায়। আমি অবশ্যই হাসবো ,সত্যিকারের হাসি।
Comments
Post a Comment